এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন"— এই স্লোগানকে ধারণ করে মানবিক সেবার সফল এক বছর পূর্ণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাপ্তাই মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’। শুক্রবার (৫ জুন) বিকেলে
চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
কাপ্তাই মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের আহ্বায়ক সুমন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খেয়াং, র্যাব-৯ এর উপসহকারী পরিচালক ও সিএইচটি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রিয়দর্শী চাকমা, অবসরপ্রাপ্ত সহকারী কাস্টমস কমিশনার ও সংগঠনের উপদেষ্টা বাবু নু চ প্রু মারমা, ফরা রং খ্রেদ ক্যং-এর সভাপতি বাবু মংহাই মারমা এবং ড্রিম ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা মিস ক্রাউন নিপা। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ লগ্নে দিনের শুরুতেই সাধারণ মানুষের জন্য সংগঠনটির ৮ম ফ্রি মেডিকেল ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিকেলে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। মিস ডচেংনু চৌধুরীর সঞ্চালনায় পবিত্র ত্রিপিটকের
পর স্বাগত বক্তব্য দেন, সদস্য সচিব বাবু উসিংমং মারমা। চবি প্রতিনিধি বাবু অনিমেষ তঞ্চঙ্গ্যা বার্ষিক সাংগঠনিক রিপোর্ট এবং থোয়াই উ প্রু মারমা মেডিকেল ক্যাম্পেইনের বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবু অমল বিকাশ তঞ্চঙ্গ্যাকে মানবিক অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ রক্তদাতা, রক্তযোগানদাতা এবং সংগঠনের সূচনালগ্নের স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে রক্তদানকে মানবতার শ্রেষ্ঠ সেবা হিসেবে উল্লেখ করেন। তিনি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মৈত্রী বন্ধনের ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।বিশেষ অতিথিবৃন্দ ও অন্যান্য বক্তারা বলেন, ক্ষমতা ও পদমর্যাদা ক্ষণস্থায়ী হলেও মানবকল্যাণে নিবেদিত মানুষের সম্মান চিরস্থায়ী। তারা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানবিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন এবং দিন-রাত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তরুণ স্বেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাতকস প্রতিনিধি বাবু বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা ও সিএইচটি ব্লাড ডোনার গ্রুপের সভাপতি বাবু হেলেন দেওয়া।
আয়োজনের শেষ পর্বে সংগঠনের উপদেষ্টা আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিতে যারা আছেন,সভাপতি সুমন তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক উসিংমং মারমা,সাংগঠনিক সম্পাদক জনি তঞ্চঙ্গ্যা,অর্থ সম্পাদক দেনী তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক বাবু অনিমেষ তঞ্চঙ্গ্যা মেডিকেল টিম ম্যানেজমেন্ট সম্পাদক বাবু থোয়াই উ প্রু মারমা।
কমিটি ঘোষণার পর ‘রিবেং হেল্প ওয়ার্ল্ড’-এর পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।সমাপনী বক্তব্যে পুনর্নির্বাচিত সভাপতি সুমন তঞ্চঙ্গ্যা সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জানু ১৩, ২০২৬
মার্চ ১০, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
নীলফামারী | ৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।