এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কোরআন উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। শনিবার রাত ১০টার পর প্রতিমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি এই উপহার তুলে দেন।
আসিফ আকবর জানান, কোনো বিশেষ এজেন্ডা বা দাপ্তরিক প্রয়োজনে নয়, বরং ব্যক্তিগত ভ্রাতৃত্বের জায়গা থেকেই তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং এই উপহার প্রদান করেছেন। সেখানে তাঁদের মধ্যে বিশেষ কোনো ইস্যু নিয়ে আলোচনা হয়নি।
উল্লেখ্য, গত অক্টোবরে বিসিবি নির্বাচনের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠিত হওয়ার পর আমিনুল হক এই কমিটিকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছিলেন। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিষয়ে তাঁকে আর কোনো নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়নি। বরং মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তাঁর ইতিবাচক পরিবর্তনে আশাবাদী বিসিবি সংশ্লিষ্টরা।
সম্প্রতি একটি পডকাস্টে আমিনুল হকের প্রশংসা করে আসিফ আকবর বলেছিলেন, "আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি এখন দেশের সব ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান। উনার দায়িত্ব এখন অনেক বেড়েছে। আগে উনি একটি দলের ক্রীড়া সম্পাদক ছিলেন, কিন্তু এখন উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে। আমরা বিসিবির ২৫ জন পরিচালক থাকলেও, মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে উনাকেই সম্মান করি।"
আমিনুল হকের ওপর বড় প্রত্যাশার কথা জানিয়ে আসিফ আরও বলেন, "মন্ত্রী হওয়ার পর উনার বক্তব্যে যে পরিমিতিবোধ এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করছি, তিনি সব ফেডারেশনের সমস্যাগুলো খুঁজে বের করবেন এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাবেন। এতে কিশোর গ্যাং বা মাদকের মতো সামাজিক সমস্যা থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত থাকতে পারবে।"
বিসিবির সঙ্গে মন্ত্রণালয়ের বর্তমান সুসম্পর্ক নিয়ে আসিফ আকবর জানান, ইতিমধ্যে বিসিবি সভাপতির সঙ্গে প্রতিমন্ত্রীর ফলপ্রসূ কথা হয়েছে। এমনকি সাকিব আল হাসানের একটি ফাইল নিয়েও মন্ত্রণালয় ইতিবাচকভাবে কাজ করছে। প্রতিমন্ত্রীর কাছ থেকে বিসিবি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে, তাতে বোর্ড সন্তুষ্ট। আসিফ আকবর বিশ্বাস করেন, আমিনুল হক নিরপেক্ষ থেকে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবেন।
আগস্ট ৯, ২০২৬
আগস্ট ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।