১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম

অনলাইন ডেস্কঃ
১৬ নভেম্বর, ২০২৬ ১১:৪৬ এএম
শেয়ার করুন:
১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম

ম্যাচের প্রথম আধা ঘণ্টা শেষ হওয়ার আগেই দুই দলের জালে বল জড়াল চারবার। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতালিকে বড় ব্যবধানে হারাল বেলজিয়াম। রোববার ঘরের মাঠে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। 

একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। ফলে ফ্রান্স ও বেলজিয়াম—দুই দলই শেষ আটের টিকিট পেয়েছে। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ইতালিকে।

ম্যাচের শুরুটা অবশ্য ইতালির জন্য দারুণ ছিল। ১১ মিনিটেই দলকে এগিয়ে দেন পিও এস্পোজিতো। এর আগে ফ্রান্সের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ১৫ ম্যাচে এটি তার দশম গোল।

তবে ইতালির সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১৫ থেকে ২৬—মাত্র ১১ মিনিটের ঝড়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নেয় বেলজিয়াম। প্রথমে মাক্সিম ডি কাইপারের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। এরপর ন্যাথান এনগয় ও জেরেমি ডোকুর পরপর দুই গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় ইতালি, কিন্তু বেলজিয়ামের রক্ষণভাগ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের ৮০ মিনিটে কেভিন ডে ব্রুইনার দারুণ নৈপুণ্যে গড়া আক্রমণ থেকে দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন ডিয়োগো মোরেরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।