এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—
বি. এম. সাগর হোসেন (৩০), লোহাগড়া থানার বাসিন্দা। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরজন সজীব মোল্লা (৩২), মধুখালী থানার বাসিন্দা। তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে জানা যায় দুটি পৃথক অভিযান করা হয়। এরমধ্যে , প্রথম আসামিকে বিকেল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় আসামিকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাত ৭টার মধ্যে পৃথক সময়ে আটক করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে আছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।