এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মেহেরুন নাসা সামিরা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ সামিরা ওই এলাকার আনোয়ার হোসেন ও শামসুল আক্তার দম্পতির মেয়ে। এ ঘটনায় কিশোরীর মা শামসুল আক্তার বাদী হয়ে রবিবার (১৯ এপ্রিল) কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সামিরা নিজ বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ঘরে ফিরে আসেনি। কিশোরীর ফুফু জমিলা খাতুন জানান, নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশের শরণাপন্ন হওয়া হয়েছে।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোরী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ ইতিমত্যেই প্রয়োজনীয় তৎপরতা ও আইনি কার্যক্রম শুরু করেছে। সামিরার সন্ধান পেতে তার পরিবার দেশবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি সামিরার খোঁজ পেয়ে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
রাজনীতি | ৪ জুন, ২০২৬
দিনাজপুর | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।