এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সড়কে পশু পরিবহনের বিষয়ে মীর শাহে আলম বলেন, "কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার এবার অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটার খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"
পশুর হাটের কারণে যেন জনভোগান্তি না হয়, সে বিষয়েও সরকার সচেষ্ট রয়েছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইজারাদারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবেই হাটের নির্ধারিত সীমানার বাইরে পশু রাখা যাবে না।
হাটের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি জানান, ক্রেতা-বিক্রেতাদের নিশ্চিন্তে কেনাকাটার জন্য হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব মাঠে থাকবে। এছাড়া শৃঙ্খলা বজায় রাখতে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও কাজ করবে।
সেপ্টেম্বর ৫, ২০২৬
মার্চ ১, ২০২৬
নভেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।