এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (৬ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবিসংবলিত একটি পোস্টার শেয়ার করে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, "সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি— একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের সবার অধিকার। এ জন্য আমি আপনাদের সবার দোয়া ও সমর্থন কামনা করছি।"
পরবর্তীতে আরও দুটি আলাদা পোস্টের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও আদর্শ স্পষ্ট করেন। এর মধ্যে একটি পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে প্রশ্ন রাখেন, "কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের, নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?"
অপর এক পোস্টে তিনি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি এই নগরীকে সম্পূর্ণ ‘রাজাকারমুক্ত’ করারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
জুলাই ২৩, ২০২৫
মে ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।