এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ বাবর আজমের কাছে মোটেও অপরিচিত কোনো জায়গা নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি। তবে এবারের বাংলাদেশ সফরটি এই পাকিস্তানি তারকা ক্রিকেটারের কাছে একটু বিশেষ। এবার ঢাকায় পা রেখেই তিনি ফিরে গেছেন ১৯ বছর আগের এক মধুর স্মৃতিতে। যে স্মৃতি মনে করিয়ে দেয়—কীভাবে একজন সাধারণ বলবয় থেকে তিনি আজকের বিশ্বসেরা 'বাবর আজম' হয়ে উঠেছেন।
গত রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করার সময় মাঠের বলবয়দের দেখে স্মৃতিকাতর হয়ে পড়েন বাবর। গতকাল বিকেলে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু ছবির একটি কোলাজ পোস্ট করে সেই স্মৃতির কথা ভক্তদের জানান তিনি। ছবিতে ১৯ বছর আগের বলবয় বাবরের সঙ্গে বর্তমান বলবয়দের দেখা যায়। ক্যাপশনে তরুণদের উদ্দেশ্যে প্রেরণাদায়ী বার্তায় তিনি লেখেন, "আমি পারলে, তোমরাও পারবে। তোমাদের এভাবেই অনুপ্রাণিত করতে চাই।"
বাবরের এই পোস্টের প্রেক্ষাপট জানতে হলে ফিরে যেতে হবে ১৯ বছর আগে, ২০০৭ সালে। তখন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বলবয় হিসেবে কাজ করতেন এক তরুণ ক্রিকেটপ্রেমী। প্রতিদিন কয়েক মাইল হেঁটে স্টেডিয়ামে যেতেন শুধু ক্রিকেটকে ভালোবেসে। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে বল কুড়ানোর ফাঁকে মুগ্ধ দৃষ্টিতে দেখতেন এবি ডি ভিলিয়ার্স, ইউনিস খান, ইনজামাম-উল-হকদের মতো কিংবদন্তিদের। সেই মুগ্ধতা আর অনুপ্রেরণাই তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের উদ্যোগে নিউজিল্যান্ড সিরিজ থেকে মাঠে 'বলবয়' সংস্কৃতি ফিরিয়ে আনা হয়েছে। সেই ধারাবাহিকতা থাকছে আসন্ন পাকিস্তান সিরিজেও। আগামী পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ১৬ মে, সিলেটে।
এর আগে ২০২১ সালের সফরে বাংলাদেশে এসে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলেছিলেন বাবর। তবে এবার তিনি এসেছেন দারুণ এক আত্মবিশ্বাস নিয়ে। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। কাকতালীয় ব্যাপার হলো, পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাবরের সতীর্থ হিসেবে খেলেছিলেন বাংলাদেশের তরুণ গতির তারকা নাহিদ রানা।
অতীতের স্মৃতি রোমন্থন করে আর সাম্প্রতিক সাফল্যের আত্মবিশ্বাস সঙ্গী করে বাংলাদেশের মাটিতে এবার কেমন পারফর্ম করেন বাবর আজম, সেটাই এখন দেখার বিষয়।
সেপ্টেম্বর ২২, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।