এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের উৎসবের রাতেই নতুন এক বিশ্বরেকর্ড গড়ল স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরার পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮টি ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি গড়েছে ‘লা রোহা’রা।
এর আগে আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ছিল ইতালির দখলে। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭টি ম্যাচে অপরাজিত ছিল আজ্জুরিরা; যে সময়ে তারা ইউরো ২০২০-এর শিরোপাও জিতেছিল। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতালির সেই রেকর্ড স্পর্শ করেছিল স্পেন। এরপর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ৩৮তম ম্যাচে অপরাজিত থেকে এককভাবে নতুন ইতিহাস গড়ল দলটি।
শুধু অপরাজিত থাকার রেকর্ডই নয়, এবারের বিশ্বকাপে রক্ষণভাগেও নতুন নজির গড়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে তারা। আসরের সাতটি ম্যাচে ‘ক্লিন শিট’ (কোনো গোল না খাওয়া) বজায় রেখে বিশ্বকাপ জেতা প্রথম দল এখন স্পেন।
স্পেনের ফুটবলে দীর্ঘ সময় অপরাজিত থাকার ইতিহাস অবশ্য নতুন নয়। এর আগে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে টানা ৩৫টি ম্যাচ অপরাজিত ছিল তারা, যে সোনালী সময়ে দলটি জিতেছিল ইউরো ২০০৮-এর শিরোপা।
স্পেনের বর্তমান এই অপরাজিত যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হারের পর। এরপর থেকে নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ে আর কোনো ম্যাচে হারেনি তারা। যদিও এর মধ্যে উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরেছিল স্পেন, তবে ফিফার আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী টাইব্রেকারের হারকে ড্র হিসেবে গণ্য করায় তাদের এই অপরাজিত থাকার ধারায় কোনো প্রভাব পড়েনি।
স্পেনের এই গৌরবময় ৩৮ ম্যাচের অপরাজিত যাত্রার মধ্যেই রয়েছে তাদের ইউরো ২০২৪ জয় এবং সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ট্রফি জয়ের অবিস্মরণীয় কীর্তি।
জুন ২২, ২০২৬
জুন ৩০, ২০২৬
জুলাই ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।