এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১০ বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ। জন্মসূত্রে জর্জিনা আর্জেন্টিনার হওয়ায় পর্তুগাল তারকা রোনালদো এখন আনুষ্ঠানিকভাবে 'আর্জেন্টিনার জামাই'।
পর্তুগিজ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় ঘরোয়া এক অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই যুগল। আনন্দঘন এই আয়োজনে উপস্থিত ছিল তাঁদের পাঁচ সন্তান।
ইনস্টাগ্রামে ভালোবাসার বার্তা
সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবরটি রোনালদো নিজেই নিশ্চিত করেন। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে দুজনকেই আঙুলে আংটি পরা অবস্থায় হাত ধরে থাকতে দেখা যায়। ক্যাপশনে 'C' ও 'G' অক্ষরের মাঝে একটি ভালোবাসার ইমোজি পোস্ট করেন এই তারকা ফরোয়ার্ড। ছবিটি পোস্ট করার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ৩০ লাখেরও বেশি লাইক পড়ে।
উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের কথা জানিয়েছিলেন এই জুটি। তখন একটি বড় আংটির ছবি পোস্ট করে জর্জিনা লিখেছিলেন, "হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।" ঠিক এক বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
পরিচয় থেকে ঘর বাঁধার গল্প
জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে রোনালদো যখন রিয়াল মাদ্রিদে খেলতেন, তখন মাদ্রিদের গুচির এক শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানে প্রথম দেখাতেই প্রেম, যা এক দশক পেরিয়ে লিসবনে ভালোবাসার চূড়ান্ত পরিণতি পেল।
এক নজরে রোনালদোর ক্যারিয়ার
২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা ৯৭৬টি। স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস মাতিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৩ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪৬টি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। সম্প্রতি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে রেকর্ডও গড়েছেন এই ফুটবল কিংবদন্তি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।