এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বহুল প্রচারিত ‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গত বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার আত্রাই উপজেলা প্রতিনিধি ও আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও আত্রাই থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফরিদুল আলম পিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া দীর্ঘদিন ধরে পাঠকদের আস্থা ধরে রেখেছে। উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকরা তাঁদের ইতিবাচক লেখনীর মাধ্যমে সবসময় পাশে থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।” বক্তব্য শেষে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল ও সাধারণ সম্পাদক মো. শাহাদুল ইসলাম বাবু, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য মোছা. রিমা খাতুন, মো. পারভেজ গাদ্দাফীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ কেক কাটেন।
সেপ্টেম্বর ২৫, ২০২৪
নভেম্বর ১৫, ২০২৫
জুলাই ১৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।