এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে আমরা বাঁচব” এবং “বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি”—এই দুটি মূল প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হাতি দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কাপ্তাই রেঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
সহকারী বনসংরক্ষক (এসিএফ) মুহাম্মদ জামাল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং কাপ্তাই তথ্য সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানব-হাতি সংঘাত নিরসনে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, “হাতি আমাদের প্রকৃতি ও পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ। বনের সার্বিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে হবে। প্রকৃতি রক্ষায় মানব ও হাতির মধ্যে টেকসই ও শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বী সরকার, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ এবং ডেপুটি রেঞ্জার মো. মিঠু তালুকদার।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
জুলাই ১৩, ২০২৬
এপ্রিল ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।