এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঝিনাইদহ। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং নাসীরুদ্দীন পাটওয়ারী—উভয় পক্ষই ভিন্ন ভিন্ন দাবি করেছেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদকের দাবি
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগ করেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী একজন বিতর্কিত ব্যক্তি, যিনি নিয়মিতভাবে মব (উগ্র জনতা) ও সংঘাত উসকে দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, শুক্রবারও নাসীরুদ্দীন ঝিনাইদহে গিয়েছিলেন জনতাকে উত্তেজিত করতে।
নাছির আরও দাবি করেন, নাসীরুদ্দীনের সঙ্গে থাকা দুই ব্যক্তি (যাদের তিনি শিবিরের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন) সাধারণ মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা করেছিলেন। তিনি অবিলম্বে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য
অন্যদিকে, হামলার শিকার হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি জানান, কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পরই ছাত্রদল ও যুবদলের কর্মীরা পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলাকারীরা প্রথমে ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করে, পরে হকিস্টিক দিয়ে আঘাত করে। এই হামলায় তিনজনের মাথা ফেটে গেছে এবং অনেকে আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় হামলাকারীরা তাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।
উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সেপ্টেম্বর ২৬, ২০২৬
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।