এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমান ভাড়ার পাশাপাশি আনুষঙ্গিক খরচ কমিয়ে নতুন করে হজ প্যাকেজ সাজানোর পরিকল্পনা করছে সরকার। উদ্দেশ্য কম খরচে হাজিদের জন্য আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় হজ ও ওমরাহ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, "শুধু বিমান টিকিটের মূল্য নয়, অন্যান্য আনুষঙ্গিক খরচও কমিয়ে হজ প্যাকেজটি নতুনভাবে সাজানো হবে। কম খরচে সর্বোচ্চ সেবা দেওয়াই সরকারের মূল লক্ষ্য।" হজের বিমান ভাড়া কমানোর এই উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি এবং ব্যয় কমানোর বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কীভাবে খরচ আরও কমানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এম রশিদুজ্জামান মিল্লাত উল্লেখ করেন, সরকার কম খরচে উন্নত সুবিধা দেওয়ার নীতি বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে 'ডি' ক্যাটাগরির খরচে 'সি' ক্যাটাগরির সুবিধা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, যা হাজিদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।
হজ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিমান প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ের নানা ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে দেশীয় হজ এজেন্সিগুলো কাজ করছে। বিশেষ করে হাজিদের লাগেজ পৌঁছানো এবং খাবারের মান নিয়ে অতীতে যেসব অভিযোগ ছিল, ভবিষ্যতে সেগুলো আর থাকবে না বলে তিনি আশ্বাস দেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।