এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিন দিনের এই সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তিনি কক্সবাজারে যাবেন এবং সেখানে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প সরেজমিন পরিদর্শন করবেন। পাশাপাশি এই সফরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
সফরের শেষ দিন শনিবার সকালে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে শনিবার দুপুরেই তিনি ঢাকা ত্যাগ করবেন।
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন দূত সার্জিও গোরের এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির গতিপথ পর্যবেক্ষণ করতে চাইছে ওয়াশিংটন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।