এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার দুইটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বৃহস্পতিবার সকালে তাঁর প্রতিনিধিদল দুই পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেন।
সহায়তা পাওয়া পরিবারগুলোর একটি ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার। সেখানে বাবা-মা হারানো তিন প্রতিবন্ধী বোন—উম্মি বেগম (৬২), আকিতন (৫৫) ও নুননাহার (৩৯)—দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নজরে আসে। পরে তাঁর উদ্যোগে পরিবারটির জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।
অন্যদিকে, কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রবিউল শেখের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। লেখাপড়ার পাশাপাশি বাদাম বিক্রি করে সংসার চালিয়ে নিজের শিক্ষাজীবন অব্যাহত রেখেছে রবিউল। তার সংগ্রামের খবর জানতে পেরে সংসদ সদস্য খোকন তালুকদার রবিউলের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন বলে জানান তাঁর প্রতিনিধিরা।
সংসদ সদস্যের প্রতিনিধি নুরুজ্জামান তালুকদার বলেন, “সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদারের নির্দেশনায় আজ ডাসারের একটি প্রতিবন্ধী পরিবার এবং কালকিনির বাদাম বিক্রি করে লেখাপড়ার খরচ চালানো শিক্ষার্থী রবিউল শেখের পরিবারের হাতে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। মানবিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে, আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারাও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, সমাজসেবক ইরান তালুকদার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান, ডাসার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং ডাসার উপজেলা যুবদল নেতা রেদোয়ান হাসান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।