এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা ৫৯টি মামলায় ২৮৪ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে বিগত অন্তর্বর্তী সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮ এর ১৭৩(এ) ধারা সংযোজন করে। এই আইনের আওতায়, তদন্তে যদি দেখা যায় যে কোনো ব্যক্তির নাম হয়রানিমূলকভাবে বা ব্যক্তিগত আক্রোশ থেকে মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে তদন্ত কর্মকর্তা আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করতে পারেন।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিভিন্ন থানার ৩৯টি মামলায় ১৪৪ জনকে এবং সিলেট রেঞ্জের তিন জেলায় ২০টি মামলায় ১৪০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পূর্বশত্রুতা, প্রতিশোধপরায়ণতা কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে অনেককে মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে এজাহারে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। সত্যতা যাচাই ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, “জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। ডিজিটাল তথ্য বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। নিরপরাধ ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আমরা ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারার যথাযথ প্রয়োগকে গুরুত্ব দিচ্ছি।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।