এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী লাইলী বাউল তাঁর দীর্ঘ সঙ্গীতজীবনের সফলতার জন্য গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর ছেলে আপন শেখসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লাইলী বাউল বলেন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা না পেলে তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। তিনি তাঁর সঙ্গীতজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “গান আমার সাধনা। ছোটবেলা থেকেই গান গেয়ে আসছি। মানুষের ভালোবাসা ও আপনাদের সহযোগিতার কারণেই আজ আমি স্বীকৃতি পেয়েছি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও মানুষের জন্য গান গেয়ে যেতে চান এবং চলচ্চিত্রে গান গাওয়ারও ইচ্ছা রয়েছে। তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, “আমি যেন সুস্থ ও সুন্দর থাকতে পারি এবং মানুষের কাছে সবসময় শ্রদ্ধার পাত্র হিসেবে থাকতে পারি।”
এ সময় বক্তব্য দেন লাইলী বাউলের ছেলে আপন শেখ। তিনি বলেন, “আমার মা পৃথিবীর সেরা মা। সারা বিশ্বের মানুষ আজ তাঁকে চিনছে, এটি আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়।” তিনি জানান, তাঁদের পরিবারে দুই ভাই ও দুই বোন রয়েছেন এবং লাইলী বাউল তাঁদের স্নেহ-মমতা ও ত্যাগের মাধ্যমে বড় করে তুলেছেন।
পেশায় রংমিস্ত্রি আপন শেখ বলেন, তাঁর মায়ের এই অর্জন শুধু পরিবারের নয়, ফরিদপুরবাসীরও গর্ব। তিনি মায়ের সফলতার জন্য দেশের জনগণ, গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে পরিবারটি চিরকৃতজ্ঞ থাকবে বলেও উল্লেখ করেন।
তিনি তাঁর মায়ের স্বীকৃতি ও সফলতার পেছনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অধ্যাপক আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম পিংকু, তানভীর চৌধুরী রুবেল, মিজানুর রহমান মিনাল, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মিশু সহ রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি এবং ফরিদপুরের সাংবাদিক সমাজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষে লাইলী বাউল তাঁর আগামী দিনের পথচলায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি এবং জীবনের শেষদিন পর্যন্ত তিনি গানকে আঁকড়ে ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।