এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপে দারুণ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর, এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে লিওনেল স্কালোনির দল। তবে এই ম্যাচের শুরুর একাদশে অন্তত দুটি পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
আর্জেন্টাইন ক্রীড়া গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, প্রথম ম্যাচের একাদশ নিয়ে নতুন করে ভাবছেন কোচ স্কালোনি। বিশেষ করে আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে লাউতারো মার্তিনেজ শুরু থেকে খেললেও, দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুর্দান্ত প্রভাব ফেলেছিলেন হুলিয়ান আলভারেজ। গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠা এই ফরোয়ার্ড এবার শুরুর একাদশে ফেরার দৌড়ে বেশ এগিয়ে আছেন। মূলত শারীরিক অবস্থার কারণেই প্রথম ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়েছিল, পারফরম্যান্সের কারণে নয়।
মিডফিল্ডেও বড় একটি পরিবর্তনের আভাস রয়েছে। প্রথম ম্যাচে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে খেলেছিলেন থিয়াগো আলমাদা। তবে তিনি প্রত্যাশা পূরণ করতে না পারায় তার জায়গায় দেখা যেতে পারে নিকোলাস গনসালেসকে। গত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গনসালেস আর্জেন্টিনার আক্রমণে গতি ও বৈচিত্র্য এনেছিলেন।
তবে লেফট-ব্যাক পজিশনে পরিবর্তনের সম্ভাবনা কম। প্রথম ম্যাচে ফাকুন্দো মেদিনা রক্ষণভাগের দায়িত্ব বেশ ভালোভাবেই সামলেছেন। তাই পুরোপুরি ফিট হওয়া সত্ত্বেও অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে স্কালোনির দল নতুন এক রণকৌশল নিয়ে মাঠে নামতে পারে। আক্রমণে গতি বাড়ানো এবং মাঝমাঠে ভিন্ন সমীকরণ তৈরির লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনসালেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।