এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া হাটে প্রকাশ্য দিবালোকে একদল দুর্বৃত্তের সশস্ত্র হামলায় উপজেলা বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের সাপ্তাহিক হাটে কেনাকাটা করতে আসেন পার্শ্ববর্তী সালথা উপজেলার খারদিয়া এলাকার যুবদল নেতা সোলাইমান মাতুব্বর। হাট চলাকালীন পূর্ব শত্রুতার জেরে ১০–১২ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে সোলাইমান মারাত্মকভাবে আহত হন।
হামলার খবর পেয়ে সালথা উপজেলা বিএনপি নেতা ও মাওলানা আবুল কালাম আজাদের ছেলে মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে ছুটে যান। তিনি রক্তাক্ত সোলাইমানকে উদ্ধার করে বাজারের একটি স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছিলেন। এ সময় হামলাকারীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফার্মেসির ভেতরে ঢুকে মুশফিক বিল্লাহ্ জিহাদের ওপরও বর্বরোচিত হামলা চালায়। এতে তিনিও মারাত্মক জখম হন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার সূত্রপাত। অভিযোগ উঠেছে, পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও নটখোলা গ্রামের তারা মিয়ার নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়। হামলায় মান্নান মাতুব্বরের ছেলে মাসুদ রানা ও মজনু মাতুব্বর, স্থানীয় যুবলীগ নেতা পান্নু মাতুব্বর, ফারুক মাতুব্বর, মারুফ মাতুব্বর ও ইয়াসিনসহ বেশ কয়েকজন অংশ নেয়।
ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পুলিশ দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।