এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি; উদ্ধারকৃত সব মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির অধীনস্থ কাথুলী বিওপির একটি চৌকস টহল দল কাঠালতলা মাঠে অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের ২ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন ঠোটারপাড়া বিওপির টহল দল পাকুরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪ বোতল ফেয়ারডিল ও ১ বোতল স্কাফ সিরাপ জব্দ করে। এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে কাজিপুর বিওপির অভিযানে। বিজিবির একটি দল কাজিপুর নওপাড়া স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২৩ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
এছাড়া প্রাগপুর বিওপির টহল দল গুরেরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৪ হাজার ৫০ টাকা মূল্যের ১ হাজার ৭১০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।
বিজিবি জানায়, পৃথক চারটি অভিযানে সর্বমোট ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে এ ধরনের কঠোর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।