এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুইজ-বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি আগামী ২৩ আগস্ট ২০২৬ (রবিবার) তাদের বাৎসরিক পিকনিক-২০২৬ আয়োজন করতে যাচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুইজারল্যান্ডের Köniz, Bern-এ অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রতিবছরের মতো এবারও থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে জুরিখ-ঢাকা-জুরিখ রুটের একটি বিমান টিকিট, যা স্পন্সর করেছে Sky Travels GmbH, Zürich।
এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি কম্পিউটার (যমুনা বাংলা শপের সৌজন্যে) এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ট্যাবলেট (সুইজ বাংলা শপের সৌজন্যে) প্রদান করা হবে।
পিকনিককে আরও আনন্দময় করে তুলতে দেশি শপের সৌজন্যে শিশু ও নারীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে।
সংগঠনের সভাপতি জিকু বাদল এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান অসীম সুইজারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশিকে স্ব-পরিবারে পিকনিকে অংশ নেওয়ার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।
আগস্ট ২৩, ২০২৬
মে ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।