এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার আদালতে আলভীর পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। রিমান্ড শেষে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই ঘটনার পেছনে অন্য কারও প্ররোচনা বা সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদনে যুক্ত করার দাবি জানান।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি মিরপুর বিভাগের পরিদর্শক মো. আবদুল মালেক আসামি জাহের আলভীকে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন জানিয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৮ জুন স্বাস্থ্য পরীক্ষা শেষে আলভীকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্ররোচনার সঙ্গে তার সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে।
মামলার প্রেক্ষাপট ও পূর্ববর্তী ঘটনাবলি:
চলতি বছরের ১ মার্চ সকালে মিরপুরের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও ক্রমাগত নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
এর আগে গত ৪ জুন এই মামলার অন্যতম আসামি ও আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। পরবর্তীতে ১৮ জুন অভিনেতা জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। গত ২১ জুন পুলিশ আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ২৪ জুন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জুলাই ৫, ২০২৬
আগস্ট ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।