এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দেশীয় বিলুপ্তপ্রায় মাছের উৎপাদন বৃদ্ধি এবং গৃহস্থালি পুকুরের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পাবদা ও গুলশা মাছ চাষের একটি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের আওতাধীন "ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)"-এর অধীনে ২০২৬ সালে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়।
প্রকল্পের আওতায় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামের মৎস্যচাষি সাবিনা রহমানের ০.২৪ হেক্টর (প্রায় ৫০ শতক) আয়তনের একটি গৃহস্থালি পুকুরে এই প্রদর্শনী খামারটি গড়ে তোলা হয়েছে।
সম্প্রতি এই প্রদর্শনী খামার স্থাপন সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার এবং প্রকল্পের সংশ্লিষ্ট সুবিধাভোগীরা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির পাবদা ও গুলশা মাছের উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ পর্যায়ে পুষ্টির নিরাপত্তা নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছ চাষের আধুনিক প্রযুক্তি সাধারণ কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রদর্শনী খামার দেখে এলাকার অন্যান্য মৎস্যচাষীরাও দেশীয় মাছ চাষে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রদর্শনীটি সফলভাবে পরিচালিত হলে উপজেলার অন্যান্য আগ্রহী মৎস্যচাষীদেরও এ ধরনের আধুনিক ও প্রযুক্তিনির্ভর মাছ চাষে উদ্বুদ্ধ এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
নভেম্বর ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।