এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আলফাডাঙ্গার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. রায়হানুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম হবে আরও সমৃদ্ধ, স্বনির্ভর ও আধুনিক।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মার্চ ৩০, ২০২৪
ফেব্রু ৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।