বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সভাপতি হলেন ইউএনও

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
২৭ জুলাই, ২০২৬ ৯:৩৭ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সভাপতি হলেন ইউএনও

    ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

    সোমবার (২৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী কলেজটির পুনর্গঠিত অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি কাজী শাহরীন ইসলামের মনোনয়ন বাতিল করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। কাজী শাহরীন ইসলাম কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের কন্যা।

    এ ছাড়া বিদ্যোৎসাহী সদস্য পদে ব্যারিস্টার খন্দকার দিদারুল ইসলামের পরিবর্তে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, পুনর্গঠিত অ্যাডহক কমিটির অবশিষ্ট মেয়াদ আগামী ২৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

    আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজনবোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) যে কোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার বা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন।

    What's Your Reaction?

    like

    dislike

    love

    funny

    angry

    sad

    wow

    এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।