এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা এবং কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) রোয়াংছড়ি থানা পুলিশের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা, বান্দরবান জেলা বিএনপি কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাচিংথুই মারমা, থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী এবং এসআই হামিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এটি সমাজের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার সুরক্ষার সাথে সরাসরি জড়িত। নারী, শিশু, কিশোরী, প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যাতে শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক কিংবা অনলাইন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। এ ধরনের সহিংসতার শিকার যে কেউ পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে নিরাপদ ও অত্যন্ত গোপনীয় পরিবেশে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজনে সরকারি ও বেসরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি ও সামাজিক সহায়তা প্রদান করা হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, একটি নিরাপদ সমাজ গঠনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এজন্য জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, যুবসমাজ, নারী সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রতিটি পরিবারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে বক্তারা বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ থেকে সহিংসতা ও বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক, নিরাপদ ও মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব হবে।
উক্ত সচেতনতামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অক্টোবর ৫, ২০২৫
জুলাই ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।