এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে নগরকান্দা স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদরপুর স্পোর্টিং ক্লাব একাদশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে নগরকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে সদরপুর স্পোর্টিং ক্লাব একাদশ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ শাওন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ শাওন বলেন, “খেলাধুলা, অনুশীলন ও শরীরচর্চায় অংশ নিয়ে তরুণদের মাদককে না বলতে হবে। তরুণরা পড়াশোনার পাশাপাশি যত বেশি খেলাধুলায় মনোযোগী হবে, ততই সামাজিক অবক্ষয়ের অন্যতম মাধ্যম জীবনঘাতী মাদক সমাজ থেকে দূর হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সারা বাংলাদেশের স্কুল-কলেজের আনাচে-কানাচে ক্রীড়া অনুশীলন ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। যারা খেলাধুলায় পারদর্শী, তাদের আরও সামনে এগিয়ে নেওয়া হবে।”
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা এস.এম. কামরুজ্জামান মামুন তালুকদার ও ক্লাবের সদস্যরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সাহা, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস, সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম (হিরু), মো. বিল্লাল হোসেন ফকির এবং ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সর্দার সাইফুজ্জামান বুলবুল।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।