এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গত ৯ই মার্চ ২০২৫ রবিবার লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে তিনজন সাংবাদিকের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার সংবাদকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, "সাংবাদিকরা যখন দুর্নীতি বা অন্য কোনো অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান, তখনই তাদের ওপর হামলা চালানো হয় বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পেশাগত কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম কেড়ে নেওয়া হয়, কিন্তু প্রশাসন দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না।"
বক্তারা আরও বলেন, "আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যা পেশাদার সাংবাদিকতার জন্য হুমকি। প্রশাসনের উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।"
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাহী সম্পাদক ও স্টাফ রিপোর্টাররা উপস্থিত ছিলেন। দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল তাদের ওপর ঘটে যাওয়া হামলা ও হুমকির বর্ণনা দেন।
বক্তারা লালমনিরহাটসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
ডিসেম্বর ২১, ২০২৪
নভেম্বর ১৭, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।