এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডিসেম্বরের নামে ‘হাইপ’ তৈরি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
রোববার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়ামে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, “গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক শক্তির এত অল্প সময়ে ফিরে এসে পুনরায় নেতৃত্ব দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে নেই।”
এ সময় তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনটি জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সম্প্রতি ফরিদপুরে বাসে অগ্নিসংযোগে একজন নিহত হওয়ার ঘটনার জন্যও সংগঠনটিকে দায়ী করেন তিনি।
ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে এমপি বাবুল আরও বলেন, “নিষিদ্ধ সংগঠনটি নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে এবং আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদের গ্রেপ্তার করবে।”
মাঠ পরিদর্শনকালে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, যুবদল নেতা মুন্সী ইসারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেব্রু ১০, ২০২৪
মার্চ ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।