ডায়াগনস্টিক এন্ড ফিজিও থেরাপি সেন্টারে পল্লী চিকিৎসকের মানোন্নয়নে আলোচনা সভা

মো: শামীম মিয়া, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৯ নভেম্বর, ২০২৪ ৯:৫৮ পিএম
শেয়ার করুন:
ডায়াগনস্টিক এন্ড ফিজিও থেরাপি সেন্টারে পল্লী চিকিৎসকের মানোন্নয়নে আলোচনা সভা

বিজয়নগরে পল্লী চিকিৎসকদের অংশগ্রহণে চিকিৎসা সেবার মানোন্নয়ন নিয়ে ডেলটা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড ফিজিও থেরাপি সেন্টার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার দুপুরে উপজেলার আমতলী বাজারে ডেলটা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড ফিজিও থেরাপি সেন্টারের হল রুমে খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ আজিজুর রহমান সবুজ।

মোঃ আজিজুল ইসলাম আসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ আসকর দেওয়ান জামাল, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আলহাজ্ব এডঃ এম এ শাহিদ, বিজয়নগর উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ আব্দুর সাত্তার।

এসময় স্থানীয় পর্যায়ে চিকিৎসা সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা সহ ডেলটা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড ফিজিও থেরাপি সেন্টার সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।