এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান—চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর দ্বিতীয় ধাপ হিসেবে এ তালগাছের চারা রোপণের সূচনা করা হয়। এর আগে এ কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন করেছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি লায়ন খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান (ভুলু), নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা খান, সহসভাপতি লায়ন মো. শহিদুল ইসলাম (শিক্ষক), ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক লায়ন মো. নুরু মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাঙ্গলপাশা হাজী আব্দুল মজিদ একাডেমির সভাপতি মো. শাহ আলম শেখ, মো. শাহিন মৃধা, শিক্ষক নিজাম উদ্দিন, আফজাল হোসেন, মো. খবির মাতবর, মো. নাসির আহমেদ, এম এ ডা. জাহিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সংগঠনের উপদেষ্টামণ্ডলী, পরিচালকমণ্ডলীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটি একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান। ২০১৭ সালে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC)-এর অধীনে ১৮৬০ সালের ‘অ্যাক্ট XXI’ অনুযায়ী নিবন্ধিত (নিবন্ধন নম্বর: এস-১২৬৮৮) হয়ে সংগঠনটি মানবিক কার্যক্রম শুরু করে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়ন, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সামাজিক বনায়নসহ সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার, খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ প্রদান অন্যতম।
সংগঠনটির সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে ধারাবাহিক বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচি পরিচালিত হয়। এর আওতায় বিগত বছরগুলোতে প্রায় ৬০০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। পাশাপাশি দূরবর্তী রোগীদের ভাঙ্গা উপজেলার শিমুল বাজার থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকায় নিয়ে চিকিৎসা প্রদান এবং সুস্থতার পর পুনরায় বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে সংগঠনটি। এর আগে ২০২৪ সালে ‘মসজিদভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় এলাকার বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংগঠনের সভাপতি লায়ন খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান (ভুলু) ব্যক্তিগত অর্থায়নে এলাকার মসজিদ, মাদ্রাসা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছেন। এমনকি এলাকার বেশ কয়েকটি মসজিদ নির্মাণ ও সংস্কারের সম্পূর্ণ ব্যয়ভারও তিনি এককভাবে বহন করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ তালগাছ রোপণ কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে এলাকায় সামাজিক বনায়ন ও সবুজায়ন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে।
এপ্রিল ২১, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।