এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচির তিন্দু ইউনিয়নের কয়েকটি খুমী সম্প্রদায় অধ্যুষিত গ্রামে হাম-রুবেলা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যৌথ উদ্যোগে শনিবার (২৭ জুন) সকাল থেকে দিনব্যাপী দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে তিন্দু বাজারের সাংগু নদীর ঘাট প্রাঙ্গনের একটি বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা শিশু এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন বিতরণ ও সেবা দেয়া হয়। পাশাপাশি শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রমও পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আয়মান, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, ইউনিয়ন পরিষদ সচিব অংক্যসিং মারমা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জ্যোতি প্রিয় চাকমা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইউনুচিং মারমা, স্বাস্থ্য সহকারী উবাহাইন মারমা এবং কমিউনিটি ক্লিনিক প্রোভাইডার উহ্লামে মারমাসহ সংশ্লিষ্টরা।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান, গত কয়েকদিন ধরে ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের কোঅং খুমী পাড়া, মাংলুং হেডম্যান খুমী পাড়া, পাকউ খুমী পাড়া এবং কামসিং খুমী পাড়ায় শতাধিক শিশু হাম-রুবেলা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। স্থানীয় ওয়ার্ড সদস্য ক্রানিংঅং মারমা বিষয়টি অবহিত করার পর দ্রুত স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে জরুরি এই উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব। এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হচ্ছে।
চিকিৎসা কার্যক্রম শেষে আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আয়মান বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় খুমী সম্প্রদায়ের কয়েকটি গ্রামে হাম-রুবেলা ও ডায়রিয়ার প্রাদুর্ভাবের কারণে আমাদের মেডিকেল টিম আক্রান্তদের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন বিতরণ এবং শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় এমন দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে কাজ করছে।
জানু ৫, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।