এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একটি গোষ্ঠী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, তারা বলছে বিএনপি এটা করবে, ওটা করবে- কিন্তু বাস্তবে তারাই দেশে অশান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের উপর ৩১ দফা কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, ফ্যাসিবাদরা দীর্ঘ ১৬ বছর দেশ চালিয়ে দেশের অবস্থা একেবারেই খারাপ করে দিয়েছে। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। এ পরিস্থিতি থেকে উত্তরণ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে হলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচন হয়ে গেলে দেশের অর্থনীতি থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে চলবে। তাই যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো- কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশের উন্নয়ন ও পুনর্গঠনে আমাদের সঙ্গে যোগ দিন।
সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিমের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারিয়া মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে এনেস্থিসিয়া বিভাগের প্রধান ডা. মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মশালা শেষে নিমতলা বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।