এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে মহানগর যুবদলের সভাপতি, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় দুই হাজার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ।
দোয়া-মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ফরিদপুর সদরের তিন আসনের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।