এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুন্জনগর খালপাড় সড়কের পাশ থেকে সরকারি জমির মূল্যবান ৮টি মেহগনি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে।
২ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে কাটা গাছগুলো জব্দ করে।
জানা যায়, কুন্জনগর খালপাড় সড়কের পাশের সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে গাছগুলো বেড়ে উঠেছিল। সম্প্রতি ফারুক খান (পিতা: সৈয়দ আলী ওরফে মেছের খান) নামের এক ব্যক্তি গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাধানগর এলাকার ফজলু শিকদার গাছগুলো ক্রয় করছিলেন। বিষয়টি নজরে আসলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে কাটা ৮টি মেহগনি গাছ জব্দ করে রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের জিম্মায় রাখে।
তবে অভিযুক্ত ফারুক খান বর্তমানে ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলা পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটি সম্পূর্ণ অবৈধ কাজ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেপ্টেম্বর ২, ২০২৬
সেপ্টেম্বর ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাঙ্গামাটি | ২৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।