এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পাশাপাশি এবার অটোগ্যাসের দামেও বড় ধরনের ঊর্ধ্বমুখী সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে সাধারণ ভোক্তাদের ওপর জ্বালানি খরচের চাপ আরও বাড়ল। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এপ্রিল মাসের জন্য নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।
নতুন ঘোষণায় অটোগ্যাসের দাম লিটারপ্রতি এক লাফে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে, বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বিইআরসি। এতে আগে যে সিলিন্ডার ১ হাজার ৩৪১ টাকায় কেনা যেত, তা এখন বেড়ে ১ হাজার ৭২৮ টাকায় দাঁড়িয়েছে।
নতুন এই আদেশে এপ্রিল মাসের জন্য অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। বিইআরসির নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০১ টাকা এবং ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজির সিলিন্ডার ২ হাজার ৮৮১ টাকা, ২২ কেজির সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬০১ টাকা ধার্য করা হয়েছে।
পাশাপাশি বড় আকারের সিলিন্ডারগুলোর ক্ষেত্রে ৩০ কেজির সিলিন্ডার ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। ঘোষিত এই নতুন দাম অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি কর্তৃপক্ষ।
জুন ২১, ২০২৬
জুলাই ২৬, ২০২৫
মার্চ ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।