এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘মাদককে না বলি, সুন্দর দেশ গড়ি’—এই স্লোগানকে ধারণ করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জোরালো মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিন মাদকসেবী ও কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আটকদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে।
অভিযানে আটককৃতরা হলেন— বহরপুর পুরানচর গ্রামের আলাল মন্ডলের ছেলে তুষার মন্ডল (২৩), বহরপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে মো. রিপন মন্ডল (৩২) এবং একই গ্রামের আবু বক্করের মেয়ে লাভলী আক্তার (৩২)।
আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে মো. রিপন মন্ডল ও লাভলী আক্তার এলাকার চিহ্নিত মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, অপর আসামি তুষার মন্ডলকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।