এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় রফিকুল ইসলাম (১৮) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সীর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের শেখ শুকুর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বেকার ছিলেন এবং সাংসারিক কোনো কাজকর্মে তেমন অংশ নিতেন না। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই কথা-কাটাকাটি ও ঝগড়াঝাঁটি হতো।
নিহতের ভগ্নিপতি রুবেল মিয়া জানান, পারিবারিক এসব কলহের জেরে অভিমান করে সোমবার সন্ধ্যায় নিজ বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রফিকুল। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, "পুলিশ নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।"
নভেম্বর ২৬, ২০২৫
সেপ্টেম্বর ৯, ২০২৪
ডিসেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।