এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আকস্মিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে তিনি অসুস্থ বোধ করেন। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৮টার দিকে ঢাকা থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের বিশ্রামাগারে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ঢাকা থেকে সৈয়দপুরে এসে তাঁকে দেখতে হাসপাতালে যান।
প্রাথমিকভাবে মন্ত্রীকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পাঠানোর কথা থাকলেও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকেরা ঝুঁকি নিতে চাননি। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালেই তাঁকে নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা হবে। বর্তমানে তিনি সিএমএইচ-এর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।