এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও শুদ্ধ সংস্কৃতির মূলধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আগামী ১লা বৈশাখ (১৪ এপ্রিল, ২০২৬) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে ‘আকিজ ভেঞ্চার-বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩’। আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আকিজ ভেঞ্চারের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই উৎসব রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনটি প্রধান পর্বে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নববর্ষ-আমাদের সংস্কৃতি”।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের প্রথম পর্ব শুরু হবে সকাল ১০টায়। পুরানা পল্টনের ‘মুক্তাঙ্গন’ থেকে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ পর্যন্ত এক বর্ণাঢ্য ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ বের করা হবে। এতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানা প্রতীক ও সাংস্কৃতিক উপকরণ প্রদর্শিত হবে।
দ্বিতীয় পর্বে দুপুর ১২টা থেকে রাজধানীর বিজয়নগর সড়ক প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী ‘মেজবান’। যেখানে দর্শনার্থী ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী দেশীয় স্বাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
তৃতীয় ও শেষ পর্বে বিকেল ৩টা থেকে শুরু হবে উৎসবের মূল আকর্ষণ ‘বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪৩৩’। বিজয়নগর সড়ক প্রাঙ্গণের নান্দনিক মঞ্চে দেশাত্মবোধক গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি এবং নাটিকা পরিবেশিত হবে। এ ছাড়াও বাঙালির হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারে এই অনুষ্ঠানে একটি বিশেষ ‘বাংলা দিনপঞ্জিকা’র মোড়ক উন্মোচন করা হবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি মুহিব খান। তিনি তার বক্তব্যে বলেন, "আমরা বিজাতীয় সংস্কৃতির প্রভাবমুক্ত থেকে দেশীয় কৃষ্টি ও বিশ্বাসের আবহে নববর্ষ উদযাপন করতে চাই। আমাদের এই আয়োজন দেশপ্রেমিক ও সংস্কৃতিবান মানুষের এক মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশাবাদী।"
সংবাদ সম্মেলনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এবং আকিজ ভেঞ্চারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সর্বস্তরের মানুষকে এবং গণমাধ্যমকর্মীদের এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।
অক্টোবর ৩১, ২০২৪
মার্চ ১৫, ২০২৬
মে ২২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।