এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি)"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি কাপ্তাইয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৬ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।
শনিবার (১১ এপ্রিল) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন ও সম্মেলন কক্ষ 'কিন্নরী'তে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১০টায় কিন্নরী সম্মেলন কক্ষে শুরু হয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের গাণিতিক ও বৈজ্ঞানিক মেধা প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,"বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে দেশ যত বেশি উন্নত, তারা বিশ্বে তত বেশি শক্তিশালী। বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের আগামী প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী চিন্তায় পারদর্শী করে গড়ে তুলতে হবে।
"উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল পরিদর্শন করেন। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি উদ্ভাবনী প্রযুক্তি ও বিজ্ঞানের নানা আধুনিক প্রকল্প উপস্থাপন করেন, যা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়।
একই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্টলগুলোর উদ্ভাবনী গুরুত্ব ও প্রকল্পের তাৎপর্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির এই আয়োজনের মধ্য দিয়ে দিনটি সফলভাবে সম্পন্ন হয়।
মার্চ ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।