এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “যারা সত্যকে সত্য বলতে পারে না এবং নানা রকম রঙ-তামাশা করে, আজ সময় এসেছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। মনে রাখতে হবে, দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদের সেভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে।” বিরোধীদের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “তারা ডিসেম্বরের ভয় দেখায়। মনে রাখবেন, জীবনে বহু ডিসেম্বর আসবে এবং যাবে, কিন্তু ওই মহিলা আর কোনোদিন ক্ষমতায় ফিরে আসতে পারবে না।”
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সহসভাপতি খান আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৭ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।