এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) সাধারণ শিক্ষার্থীরা উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার সুপারিশের প্রতিবাদে উত্তাল বিক্ষোভ ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস এবং চলমান বোর্ড পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএসপিআই ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাপ্তাইয়ের গুরুত্বপূর্ণ এলাকা 'লগগেইট' প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সভায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৪০ শতাংশ কোটা বা আবেদনের সুযোগ প্রদানের সুপারিশ করা হয়। শিক্ষার্থীরা জানান, ঐতিহ্যগতভাবে বিএসসি ইঞ্জিনিয়াররা সরাসরি ৯ম গ্রেডে (সহকারী প্রকৌশলী) যোগদান করেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ১০ম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) যোগদান করে আসছেন। নতুন এই সুপারিশ বাস্তবায়িত হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে এবং তাদের নায্য অধিকার খর্ব হবে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে সারাদেশের ন্যায় কাপ্তাই বিএসপিআই-তেও তীব্র উত্তেজনা বিরাজ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের বিষয়টি নিশ্চিত করে জানান, “এটি একটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কাপ্তাই বিএসপিআই-এর শিক্ষার্থীরা আজ পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।”
উল্লেখ্য, এই বিতর্কিত সুপারিশের প্রতিবাদে দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা রাজপথে তাদের দাবি আদায়ে সোচ্চার রয়েছেন।
ডিসেম্বর ২৮, ২০২৫
ডিসেম্বর ১৩, ২০২৪
অক্টোবর ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।