এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে পুকুরে ডুবে ডায়মন্ড পার বম নামের ৫ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ১ নম্বর রোয়াংছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ সোয়ানলু পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ডায়মন্ড পার বম সোয়ানলু পাড়ার বাসিন্দা লাল রও পুই বমের ছোট মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দুই সঙ্গীকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ডায়মন্ড। গোসলের একপর্যায়ে সে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পর একই গ্রামের জিনসাং থান বম নামের এক ব্যক্তি সেখানে গোসল করতে আসেন। তখন পুকুরপাড়ে থাকা দুই শিশু তাকে জানায় যে, তাদের সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ সময় জিনসাং থান বম পুকুরপাড়ে শিশু ডায়মন্ডের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। শিশুটি পানিতে পড়ে গেছে ধারণা করে তিনি তৎক্ষণাৎ পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।
পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রত্যয় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর জানান, "সোয়ানলু পাড়ার বাসিন্দা লাল রও পুই বমের ছোট মেয়ে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।"
অক্টোবর ২৭, ২০২৫
ডিসেম্বর ১৪, ২০২৫
আগস্ট ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।