এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত কয়েক দিন ধরে চাহিদার মাত্র ৩৫ থেকে ৪৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। দিন-রাতজুড়ে দফায় দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দিনে যেমন বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, তেমনি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, চরম ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং নিত্যপ্রয়োজনীয় স্বাভাবিক কাজকর্মেও নেমে এসেছে তোলপাড়।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত (পিক আওয়ারে) আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ১৩ মেগাওয়াট। অথচ এ সময় জাতীয় গ্রিড থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট, যা চাহিদার অর্ধেকেরও কম।
অন্যদিকে, অফ-পিক সময়ে (রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা) উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ৮ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৪ মেগাওয়াট। ফলে দিন কিংবা রাত—কোনো সময়েই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান জানান, চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে অনেক কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় বর্তমানে এ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় গ্রিড থেকে বরাদ্দ বৃদ্ধি পেলে লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ এবং সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।”
এদিকে দীর্ঘস্থায়ী এ লোডশেডিং ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলার ভুক্তভোগী বাসিন্দারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।