এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একমাত্র সন্তানকে পবিত্র কোরআনের হাফেজ বানানোর বুকভরা স্বপ্ন ছিল বাবা-মায়ের। সে লক্ষ্যে স্থানীয় একটি মসজিদে নূরানী শিক্ষাও শুরু করেছিল সাড়ে পাঁচ বছরের ছোট্ট নুজাইমুল ইসলাম। কিন্তু নির্মম নিয়তির নিষ্ঠুর খেলায় তিস্তা নদীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুটির। আর এর মধ্য দিয়েই সলিল সমাধি ঘটল একটি পরিবারের সব আশা-আকাঙ্ক্ষার।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামে। নিহত নুজাইমুল ওই গ্রামের নুর আলমের একমাত্র ছেলে।
শিশুটির চাচা নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে পড়ে যায় শিশু নুজাইমুল। কিছুক্ষণ পর তার চাচাতো বোন নিপুন ও সাকিরা নদীতে গোসল করতে নামলে পানির নিচে তাদের পায়ে কিছু একটা জড়িয়ে যাওয়ার অনুভূতি হয়। সন্দেহ হলে তারা দ্রুত নূর ইসলাম নামে একজনকে ডাকেন। পরে তিনি দ্রুত নদীতে নেমে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
অচেতন অবস্থায় নুজাইমুলকে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের মাতম শুরু হয়। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস।
কান্নাজড়িত কণ্ঠে নুজাইমুলের মা জানান, ছেলেকে হাফেজ বানানোর অনেক স্বপ্ন ছিল তার। সেই লক্ষ্যেই তাকে নূরানীতে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই স্মৃতি হয়ে রইল।
জানা যায়, শিশুটির বাবা নুর আলম চট্টগ্রামে আনসার ব্যাটালিয়নে কর্মরত রয়েছেন। খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তার পৌঁছাতে বিলম্ব হওয়ায় শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় নিজ বাড়িতে নিহত শিশু নুজাইমুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যে ছোট্ট শিশুটি ছিল একটি পরিবারের সব আশা-ভরসার কেন্দ্রবিন্দু, তার এমন বিদায়ে স্তব্ধ পুরো এলাকা। তিস্তার ঢেউ যেন আজও বয়ে নিয়ে যাচ্ছে একটি পরিবারের অপূর্ণ স্বপ্নের নীরব কান্না।
আগস্ট ১০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।