এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে মো. মামুন (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ইউনিয়নের ‘সিনেমা হল’ এলাকায় নিজ বাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত মো. মামুন চন্দ্রঘোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মামুন। নিজ বাসার সামনে পৌঁছামাত্র ওত পেতে থাকা একদল অজ্ঞাত দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথা ও হাতে গুরুতর জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে এবং আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,"গুরুতর আহত অবস্থায় মামুন মেম্বারকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও বিচার জানাই।"
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউপি সদস্যের মাথায় ও হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।" এদিকে, জনবহুল এলাকায় একজন জনপ্রতিনিধির ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
নারায়নগঞ্জ | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।