এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় মেয়ে-জামাইয়ের বাড়িতে এসে মেয়ের শশুর বাড়ির লোকজনের মারপিটে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এহত্যা কান্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা গুদাইল গ্রামে।
নিহত গৌর চন্দ্র বদলগাছী উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের ওমিনি চন্দ্রের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দু'জন নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীর বিয়ে প্রায় ৬/৭ বছর আগে একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে।
বিয়ের পর থেকে মেয়ে রাখি তার শ্বশুর বাড়িতে বসবাস করতেন, তবে তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে রাখিকে তার শ্বশুর শ্রী তশুরাম, ভাশুর উৎপল, ননদ পুষ্পা রানী ও মনা রানীসহ পরিবারের অন্যান্য সদস্যরা নির্যাতন করে আসছিলেন। বৃহস্পতিবার আবারও রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতেও দেওয়া দেয়া হয়নি।
বৃহস্পতিবার দুপুর সারে ১২টারদিকে গৌর চন্দ্র তার ছেলে পলাশসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে বিষয়টি পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র, তার ছেলে, মেয়ে ও স্ত্রীকে মারধর শুরু করে।এক পর্যায়ে গৌর চন্দ্র দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
এ সময় তার ছেলে পলাশও আহত হোন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত দু' জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকে পুলিশ তৎপর রয়েছে।
আগস্ট ৯, ২০২৫
আগস্ট ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।