এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা শহরের ভায়না টিটিসিপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে কামরুল হাসান শিবলু (৪৫) নামে এক গৃহকর্তা পারবারিক কলাহের জেরে আত্মহত্যা করেছে। সে মাগুরা শহরের ভায়নায় বাসের টিকিট বিক্রয়ের কাজ করতেন।
সোমবার (৩ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিবলু মুন্সী ওই এলাকার আকবর মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে ঘরের ভেতর থেকে কামরুল হাসান শিবলু মুন্সীর মৃতদেহ উদ্ধার করে।
এসময় ঘরের মধ্যে থাকা মূল্যবান সংসারের বিভিন গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে।
মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকালে আগুন লাগার সংবাদ পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।